মনিরামপুরের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২১টি শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘদিনেও এমপিওভুক্ত হয়নি।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মনিরামপুরে ১১৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি কলেজ ও ৭০টি মাদ্রাসা রয়েছে। এর মধ্যে ছয়টি মাধ্যমিক বিদ্যালয়, ছয়টি কলেজ ও নয়টি মাদ্রাসা দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত হয়নি।জানা গেছে, এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে চিনেটোলা কলেজ, ঢাকুরিয়া কলেজ, সবুজপল্লি কলেজ, মাতৃভাষা কলেজ, শহীদ মুক্তিযোদ্ধা এ আর মহিলা কলেজ, মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজ এবং মহাদেবপুর মাধ্যমিক বিদ্যালয়, সিটিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বড় চেতলা মাধ্যমিক বিদ্যালয়, পদ্মনাথপুর মাধ্যমিক বিদ্যালয়, চিনেটোলা মাধ্যমিক বিদ্যালয় ও এইচআরএইচ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। এ ছাড়া মদিনাতুল উলুম মাদ্রাসা, মহাদেবপুর জয়নগর দাখিল মাদ্রাসা, ইত্যা স্লুুইসগেট দাখিল মাদ্রাসা, দিঘীরপাড় মহিলা মাদ্রাসাসহ আরও কয়েকটি মাদ্রাসা সাত-আট বছর ধরে এমপিওভুক্তির অপেক্ষায় রয়েছে।