শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, ঢাকাইসলাম শিক্ষা বিষয়ে ভালো ফল করতে চাইলে নিচের বিষয়গুলোর প্রতি খেয়াল রেখো।‘ক’ ও ‘খ’ বিভাগ থেকে তিনটি করে মোট ছয়টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। পূর্ণমান ৬০ ও ৪০ নম্বরের। বহুনির্বাচনী প্রশ্নের উত্তর লিখবে।সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার আগে অবশ্যই প্রশ্নের উদ্দীপক ভালোভাবে পড়ে বিষয়বস্তু বুঝে নেবে এবং প্রশ্নের চাহিদা অনুসারে যথাযথ উত্তর করবে।সময়জ্ঞান ও প্রশ্নের মানের দিকে লক্ষ রেখে উত্তর লিখবে। মনে রাখবে, কোনো অবস্থায় যেন সৃজনশীল উত্তরের ‘গ’ নম্বর প্রশ্নের উত্তর ‘ঘ’ নম্বর উত্তরের চেয়ে বড় না হয়।সৃজনশীল প্রশ্নোত্তরে বিশেষ করে, ‘গ’ ও ‘ঘ’ নম্বর উত্তরে আল-কোরআন ও আল-হাদিসের প্রাসঙ্গিক উক্তি অথবা মনীষীদের উক্তি ব্যবহার করবে। উক্তি আরবিতে লিখতে না পারলে বাংলায় অর্থ লিখলেও চলবে। কখনো অনুমাননির্ভর অথবা ভুল বা অশুদ্ধ কোনো তথ্য উল্লেখ করবে না। এতে নম্বর কমে যায়। সহজ-সরল ভাষায় সাজিয়ে-গুছিয়ে উত্তর লিখবে। নজর রাখবে, সৃজনশীল সব উত্তরের মান যেন শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম হয়। এমন যেন না হয় যে ‘ক’ বিভাগ খুব ভালো হয়েছে, কিন্তু ‘খ’ বিভাগ ভালো হয়নি।