প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটপরীক্ষার্থীদের প্রস্তুতি নিশ্চয় ইতিমধ্যে শেষ হয়েছে। এবার পরীক্ষা দেওয়ার পালা। কোনো ধরনের ভয় না রেখে প্রশ্নপত্রগুলো ভালোভাবে শুরুতেই পড়ে নিতে হবে। এরপর ধীরেসুস্থে পরীক্ষার খাতায় উত্তরগুলো লিখতে হবে। পরীক্ষার্থীদের মনে রাখতে হবে, কোনো ধরনের কাটাকাটি না করে নির্ভুলভাবে উত্তর লেখাই কিন্তু বেশি নম্বর পাওয়ার প্রধান শর্ত। আর যেসব পরীক্ষার্থী এভাবে বুঝেশুনে উত্তর লিখবে, তারাই ভালো ফলাফল অর্জন করতে পারবে।