মনে রেখো গাণিতিক সমস্যাতেই বেশি নম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী অধ্যাপক, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম ২০১১ সালের প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নেবে। পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ১০০ নম্বর। ১০০ নম্বরের মধ্যে ৭৫ নম্বর তত্ত্বীয় এবং ২৫ নম্বর ব্যবহারিক। তত্ত্বীয় ৭৫ নম্বরের জন্য সময় পাবে তিন ঘণ্টা। ১ থেকে ৩ নম্বর পর্যন্ত অথবা সহ ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। (ক+খ+গ)সহ মোট নম্বর থাকবে ১৫। তাই (ক+খ+গ) অথবা (ক+খ+গ) ভালোভাবে পড়ে যে সেটটি তোমার ভালো কমন, তা বাছাই করে উত্তর লিখতে শুরু করবে। কোনোক্রমেই দুটি সেট (প্রশ্ন ও অথবা) লিখবে না। তাহলে তা অতিরিক্ত উত্তর বলে গণ্য হবে। ৪ নম্বর থেকে ৯ নম্বর প্রশ্ন পর্যন্ত পরবর্তী প্রশ্নগুলোরও অথবা থাকবে। এর নম্বর ৫। সাধারণত এগুলো সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের হবে। প্রতিটির (ক+খ) মিলে ৫ নম্বর থাকে। প্রশ্নের উত্তরের ধারাবাহিকতা রক্ষা করা শ্রেয়। এতে যিনি তোমার উত্তরপত্র মূল্যায়ন করবেন, তাঁর মধ্যে বিরক্তির উদ্রেক সৃষ্টি হবে না। সুনির্দিষ্ট প্রশ্নের জন্য সুনির্দিষ্ট উত্তর লিখতে হবে। বর্ণনার সঙ্গে চিত্রের মিল থাকতে হবে। গাণিতিকের (অঙ্ক) ক্ষেত্রে একক না লিখলে বা ভুল একক লিখলে অর্ধেক নম্বর কাটা যাবে।এত বড় সিলেবাসে সব শিক্ষার্থীর পক্ষে সবকিছু পড়া সম্ভব নয়। এতগুলো প্রশ্নের মধ্যে দু-একটা তোমার অজানা থাকতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই। রিভিউ করার কোনো সুযোগ নেই। এই তিন ঘণ্টা পদার্থবিজ্ঞান প্রথম পত্র তোমার জন্য নির্ধারিত। এই তিন ঘণ্টায় সুন্দর করে উত্তর লিখে পরীক্ষকের সন্তুষ্টি অর্জন করে তাঁর কাছ থেকে নম্বর আদায় করতে হবে। তুমি পদার্থবিজ্ঞানের অনেক কিছু জানো। তার প্রতিফলন ঘটাতে হবে পরীক্ষার খাতায়। যেমন—বলতে কী বোঝ? ব্যাখ্যা করো থাকলে সেই প্রশ্নের উত্তরে সংজ্ঞা, একক, মাত্রা ও সমীকরণসহ উত্তর লিখলে ১০০ শতাংশ নম্বর পাবে। আবার সংজ্ঞা দিতে বললে, কাকে বলে লিখলেই চলবে। প্রশ্নের উত্তরে গাণিতিক ব্যাখ্যা লিখবে বিস্তারিতভাবে। কোন ধাপ বাদ দেওয়া চলবে না। অপ্রাসঙ্গিক কিছু লিখবে না। অনুশীলনের কোনো বিকল্প নেই। এ+ পেতে হলে নিয়মিত অনুশীলন করতে হবে। উত্তর স্পষ্ট আকারে লিখতে হবে। গত দুই বছর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের জন্য যা পড়ছ, এখন নতুন করে পড়ার দরকার নেই, যা পড়েছ তা-ই রিভিশন দাও। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেয়ে বুঝে উত্তর লেখা শুরু করবে।