মনে রেখো গ্রামার অংশটা খুবই জরুরি
সহকারী শিক্ষকধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, ঢাকাপ্রশ্ন নম্বর-১: এ প্রশ্নে থাকে একটি অসম্পূর্ণ প্যাসেজ, যা Right form of verbs use করে পূরণ করতে হয়। আবার বাক্য আকারেও থাকতে পারে। একটি বক্সে কিছু (সাত-আটটি) ভার্ব দেওয়া থাকে এবং প্রয়োজনবোধে নেগেটিভ আকারে ব্যবহার করারও নির্দেশ দেওয়া থাকে। আমরা টেন্সের (প্রধানত তিন প্রকার এবং মোট ১২টি) সঠিক ব্যবহার জানব এবং Right form of verb-এর ব্যবহারের নিয়মগুলো ভালোভাবে অনুশীলন করব। এতে নম্বর থাকে ৫। যেভাবে আসতে পারে। যেমন: has, lead, is `You a) ... heard the name of Hazi Mohammad Mohsin. তোমাদের খাতায় প্যাসেজটি তুলতে হবে না। তোমরা Ans. to the Q. No. 1 লিখে a) have; b) did n’t lead লিখে দেবে। প্রশ্ন নম্বর-২: এ প্রশ্নে থাকে Filling in the gaps using appropriate Preposition. এতে থাকে ৫ নম্বর। প্যাসেজ আকারে যদি আসে শুধু Ans. to the Q. 2 লিখে (প্যাসেজ তুলবে না)যেমন— Population Problem a) ... Bangladesh is acute. the government as well as common public should deeply think. b) ... this problem c) ... taking some important steps. তোমরা খাতায় প্যাসেজটি না তুলে লিখবে Answer to the Q. No. 2: a) in, b) about c) by প্রশ্ন নম্বর-৩: এ প্রশ্নে থাকে Filling in the gaps using article এবং আরও বলা থাকে to put (×) cross where and article is not necessary. এতেও থাকে ৫ নম্বর। কিন্তু গ্যাপ থাকে ১০টি। প্রতিটিতে ০.৫ নম্বর করে ০.৫×১০=৫। এ ছাড়া বাক্য সবগুলো প্রশ্নে পাঁচটি গ্যাপ থাকে এবং ১×৫=৫ থাকে। আর্টিকেলের ক্ষেত্রেও প্যাসেজ তুলতে হবে না। আর হ্যাঁ, এ প্রশ্নটি সহজ বলে অনুশীলন কম করবে না কিন্তু। অবশ্যই ‘A’, ‘AN’ এবং ‘The’ ব্যবহারের নিয়মগুলো বারবার পড়লে এবং অনুশীলন করবে। কারণ, আর্টিকেল সহজ সহজ করে অনেকেই আনকমন কিন্তু ব্যবহারে ভুল করে ফেলে। প্রশ্ন নম্বর-৪: এতে থাকে idioms and Phrases/Linkers (লিংকিং ওয়ার্ডস) দিয়ে filling in the gaps. এ প্রশ্নেও নম্বর ৫। Phrases and Idioms অনেক অনুশীলন করতে হবে। লিংকার্স যেমন and, or, but, as well as, such as, moreover এগুলোর অর্থগুলো জেনে ভালোভাবে অনুশীলন করবে। প্রশ্ন নম্বর-৫: এ প্রশ্নে থাকে একটি Speech, যদি বাক্য আকারে থাকে তাহলে বাক্য আকারে direct/Indirect (Reported) speech-এ পরিবর্তন করবে কিন্তু প্যাসেজ ন্যারেশন অবশ্যই প্যাসেজ আকারে Reported speech-এ পরিবর্তন করবে। সম্পূর্ণ প্যাসেজ মনোযোগ দিয়ে পড়ে Speaker (বক্তা) এবং Spoken to (শ্রোতা) Person এবং অবশ্যই টেন্স বুঝে নেবে। অনেক সময় Reporting Verb-এর বাক্য শেষে থাকে। Indirect করার সময় সেটিকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে। Dialogue type তা ছাড়া Direct Narration-এ ‘Yes’ বা ‘No’-কে Indirect করার সময় প্যাসেজ আকারে লিখতে হবে এবং যে Verb-এর পরিপ্রেক্ষিতে reply এসেছিল ‘Yes’ বা ‘No’-কে Indirect Narration বা এ সেই উহ্য Verb-টিকে আনতে হবে। অথবা Reported speech-এর Subject এরপর appropriate auxiliary/helping Verb দিয়ে তা সম্পূর্ণ করতে হবে। প্রশ্ন নম্বর-৬: এ প্রশ্নে Transformation of sentences থাকে। যদি প্যাসেজ আকারে থাকে তাহলে a, b, c নম্বর দিয়ে প্যাসেজ এই বাক্যগুলো transform (রূপান্তর) করবে এবং transformed বাক্যগুলোতে আন্ডারলাইন করবে। যেমন Bangladesh is a land of rivers, a) The Padma, The Meghna are the biggest rivers (Positive) Ans. to the Q. No. 6. লিখে এর নিচ থেকে শুরু করবে Bangladesh is a land of river, a) No other river is a big as the Padma and The Meghna.a) I saw that he was reading a book. প্রশ্ন নম্বর-৭: এ প্রশ্নে Completing sentence থাকে। এতে বলা হয় বাক্যটিকে Complex করতে। চেষ্টা করবে অবশ্যই করতে Complex sentence। এ প্রশ্নে থাকে।a) Man is born to be free ..........উত্তর লেখার সময় অবশ্যই Completed Sentence part-গুলোতে underline করবে। a) Man is born to be free but everywhere he is chained. মনে রাখবে অবশ্যই সম্পূর্ণ অংশটি খাতায় তুলতে হবে। প্রশ্ন নম্বর-৮: এ প্রশ্নে বলা থাকে Add tag Q. to following sentences, tag Q. এর Statement-এর পরে (,) কমা অবশ্যই দেবে এবং ট্যাগ প্রশ্নের auxiliary verb-এর first letter অবশ্যই ছোট অক্ষরের হবে এবং ট্যাগ প্রশ্নের টি অবশ্যই আন্ডারলাইন করতে হবে। সবশেষে প্রশ্নবোধক চিহ্ন (?) দিতে ভুলবে না কিন্তু। যেমন—a) Don’t forget me ........?Ans. to the Q. No. 8a) Don’t forget me, will you? প্রশ্ন নম্বর-৯: এ প্রশ্নে প্যারাগ্রাফ রাইটিং থাকে অথবা রিপোর্ট রাইটিং থাকতে পারে। এতে নম্বর থাকে ১০। প্যারাগ্রাফ অবশ্যই ১০০-১২০ শব্দে লিখবে এবং একটি মাত্র প্যারায়ই প্যারাগ্রাফ লিখতে হবে। দুই-তিন প্যারা লিখলেও প্রথম প্যারার জন্যই শুধু নম্বর দেওয়া হবে। বাকিগুলো কাটা যাবে। আগেই বলেছি, যে বিষয়ের ওপর প্যারাগ্রাফ লিখতে বলা হবে সে বিষয়ের ওপর যদি প্রশ্ন থাকে, সেগুলোর উত্তর সাজিয়ে লিখলেই সুন্দর একটি প্যারাগ্রাফ হয়ে যাবে। প্রশ্ন নম্বর-১০: ২০০ শব্দের মধ্যে একটি শট কমপোজিশন লিখতে বলা হয়। Descriptive (বর্ণনামূলক) বা Imaginary (কল্পনাপ্রসূত) যেটিই থাকুক না কেন বুঝে-শুনে এ প্রশ্নটির উত্তর লিখবে। কোনো মুখস্থ বুলি ঝেড়ে দেবে না। সুন্দর সহজ এবং সাবলীল ভাষায় প্রয়োজনীয় সব তথ্য পয়েন্ট আকারে আলোচনা করবে প্রতিটি প্যারায়। তাহলেই ৭০-৮০ ভাগ নম্বর পেতে পার। প্রশ্ন নম্বর-১১: একটি Application writing থাকে। ছোট একটি ঘটনা দেওয়া থাকে বা কোনো স্কুলের/সংস্থার address দেওয়া থাকে। প্রশ্নে যে address দেওয়া থাকে তোমাদের খাতায় সেটিই লিখতে হবে। যে বিষয় চাওয়া হবে, সেটি সুন্দর ও পরিষ্কারভাবে বুঝিয়ে লিখলে তবেই ভালো নম্বর পাবে application writing-এ। প্রশ্ন নম্বর-১২: একটি ডায়ালগ বা একটি summary লিখতে বলা হয়। ডায়ালগ লেখার নিয়ম অনুসরণ করে এবং পদ্ধতি অনুসরণ করে পাঁচ-ছয়টি question-answer-এর মধ্যে ডায়ালগ লিখবে। মনে রাখবে, ব্যক্তি বিশেষে ডায়ালগ রাইটিং ভিন্ন হয়। অবশ্যই Greeting Sentence দিয়ে ডায়ালগ রাইটিং শুরু করবে এবং ধন্যবাদ জ্ঞাপক বাক্য দিয়ে ডায়ালগ রাইটিং শেষ করবে।মনে রাখবে, ডায়ালগের ভাষা অবশ্যই সংক্ষিপ্ত হবে। তাই ডায়ালগ রাইটিংয়ে language-এর (contracted) from ব্যবহার করবে। যেমন I’ve , I’m, don’t, aren’t, mayn’t, I’m not etc. আর সামারি লিখতে হবে নিজের ভাষায় Indirect speech-এ। যৌক্তিক ক্রম অনুসরণ করে সাজাতে হবে সব বিশ্লেষণ, বাদ দিতে হবে। প্রশ্ন নম্বর-১৩: এ প্রশ্নে একটি incomplete story থাকে। নিজের কল্পনাশক্তিকে ব্যবহার করে সৃজনশীলতা ও মেধা কাজে লাগিয়ে সুন্দর করে গল্পটি সম্পন্ন করতে হবে এবং অবশ্যই গল্পটির ওপর একটি শিরোনাম দিতে হবে। মনে রাখবে, গল্পের শুরুর সঙ্গে শেষের মিল থাকতে হবে। চেষ্টা করবে তোমার completed story-টিতে ইতিবাচক দিক ফুটিয়ে তুলতে। যেহেতু এতে নম্বর ১৫ থাকে, তাই ১৫০-২০০ শব্দের গল্প লেখার চেষ্টা করবে।