মনে রেখো ১০টি জরুরি তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ম শিক্ষা বিষয়ক: মুসলমান শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য তাদের নিজ নিজ ধর্ম শিক্ষা বাধ্যতামূলক।আবশ্যিক বিষয়: কৃষি শিক্ষা ছেলেদের জন্য আবশ্যিক বিষয় এবং এটি মেয়েদের জন্য উন্মুক্ত থাকবে। যেসব মেয়ে কৃষি শিক্ষা পড়তে চাবে না তারা বিকল্প হিসেবে গার্হস্থ্য অর্থনীতি পড়বে। ব্যবহারিক পরীক্ষা: জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় কোনো ব্যবহারিক পরীক্ষা থাকবে না। পাস নম্বর: বাংলা ও ইংরেজি বিষয়ে উভয়পত্রে ন্যূনতম পাস নম্বর ৬৬ এবং অন্যান্য বিষয়ে ন্যূনতম পাস নম্বর ৩৩। জিপিএ উল্লেখ থাকবে: পরীক্ষায় উত্তীর্ণ হলে কোনো বিভাগ উল্লেখ থাকবে না। শুধু প্রতি বিষয়ে প্রাপ্ত লেটার গ্রেড এবং সব বিষয়ে প্রাপ্ত গ্রেড পয়েন্ট (জিপি) এর ভিত্তিতে পরীক্ষার্থীর গ্রেড পয়েন্ট এভারেজ (জিপিএ) উল্লেখ থাকবে। পরীক্ষার ফল: পরীক্ষার ফল প্রকাশের ক্ষেত্রে শুধু উত্তীর্ণ পরীক্ষার্থীর রোল নম্বরের পাশে জিপিএ এবং বাকি পরীক্ষার্থীর রোল নম্বরের পাশে বন্ধনীতে ‘এফ’ লেখা থাকবে। টেবুলেশন বইতে সব পরীক্ষার্থীর বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে। মূল্যায়ন পত্র: নম্বরপত্রের পরিবর্তে মূল্যায়ন পত্র (একাডেমিক ট্রান্সক্রিপ্ট) ইস্যু করা হবে। এতে প্রত্যেক বিষয়ে প্রাপ্ত গ্রেড, জিপি ও জিপিএ উল্লেখ থাকবে এবং প্রতি গ্রেডের জন্য নির্ধারিত ব্যাপ্তি উল্লেখ থাকবে। মূল সনদ: শিক্ষাবোর্ড থেকে মূল সনদ ইস্যু বিদ্যমান থাকবে। বিভাগের স্থলে জিপিএ উল্লেখ থাকবে।উত্তর একই খাতায়: ছাত্রছাত্রীরা বহু নির্বাচনী ও রচনামূলক প্রশ্নের উত্তর একই খাতায় দেবে।