অধ্যক্ষরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা পরীক্ষায় কখনো নকল বা তোমার বন্ধুর সাহায্য নেওয়ার চিন্তা করবে না। প্রশ্ন ভালো করে বুঝে নিয়ে উত্তর দেবে। কোন প্রশ্নের উত্তর লিখবে, তা প্রশ্ন পাওয়ার পর ঠিক করে নেবে। জেএসসি পরীক্ষার সময়সূচি পড়ার টেবিলের সামনে টাঙিয়ে রাখবে। প্রতিটি বিষয়ের পাঠ্যবই ভালোমতো পড়বে। প্রবেশপত্র নির্দিষ্ট জায়গায় সাবধানে রাখবে। পরীক্ষার খাতায় মার্জিন দেবে। পরীক্ষার আগে বাসায় পড়ার ফাঁকে ফাঁকে উত্তর লিখে অনুশীলন করবে। তোমাকে অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী হতে হবে। উত্তর লেখায় বানান ভুল করবে না। খাতায় অবাঞ্ছিত দাগ বা কাটাকাটি করবে না। নির্দিষ্ট সময়ের ১০ মিনিট আগে লেখা শেষ করবে এবং খাতা রিভিশন করবে। মনে রাখবে, সঠিকভাবে উত্তর দেওয়ার মধ্যেই লুকিয়ে আছে সাফল্যের সূত্র। জেএসসি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতেই পাবে জুনিয়র বৃত্তি।