মনে হয় একটা নতুন বই খুলছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে সেলিব্রিটি শো ‘আমার আমি’। প্রযোজনা করছেন সাজ্জাদ হোসাইন। উপস্থাপনা করেছেন মুনমুন। কথা হলো তাঁর সঙ্গে।‘আমার আমি’ দ্বিতীয়বার উপস্থাপনা করতে এসে কতগুলো পর্ব করলেন?২৫টি পর্ব। এই অনুষ্ঠানে কাজ করার অভিজ্ঞতাটা একেবারেই অন্য রকম। প্রতিটি অনুষ্ঠান ধারণ করার সময় মনে হয় যেন একটা নতুন বই খুলছি। আমন্ত্রিত অতিথিদের আনন্দ, দুঃখ, স্মৃতিচারণা আর ভাবনার কথাগুলো জানতে পারছি। কিছুটা প্রস্তুতি তো থাকেই; কিন্তু তাঁদের বেশির ভাগ কথাই আমার একেবারে অজানা। আমি আসলে প্রত্যেকের জীবনটা এখানে একটু ছোঁয়ার চেষ্টা করি। এতগুলো পর্বের মধ্যে কোনটি আপনার কাছে অন্য রকম মনে হয়েছে?হুমায়ুন ফরীদির পর্বটি একটু আলাদা হয়েছে। তাঁর মতো একজন বিশাল মাপের মানুষের সামনে বসছি। শুনেছি তাঁর কাছে অনেক কথা জমা আছে, সেগুলো বের করা যায় না। কিন্তু যখন আড্ডা শুরু হলো, আমার শুধুই অবাক হওয়ার পালা। সেদিন তিনি নিজের অনেক কথা বলেছিলেন। তেমনি সুবর্ণা মুস্তাফার পর্বটিও কিন্তু আলাদা হয়েছে। তবে এটিএম শামসুজ্জামান ও গিয়াসউদ্দিন সেলিমের পর্বটি ধারণ করতে গিয়ে মজার অভিজ্ঞতা হয়েছিল। এটিএম শামসুজ্জামানের সঙ্গে উঁচু স্বরে কথা বলতে হয়, আর গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে নিচু স্বরে। তবে বয়স যে কাউকে থামিয়ে রাখতে পারে না, এটিএম শামসুজ্জামান তার উজ্জ্বল প্রমাণ। তাঁর সঙ্গে কথা বলে দারুণ আনন্দ পেয়েছি।এবার নাটকে অভিনয়ের কথা বলুন।বৈশাখী টিভিতে বাটপার নামে একটি ধারাবাহিকে অভিনয় করছি। মাছারাঙা টিভির জন্য উইন্ডো নামে ধারাবাহিকে অভিনয় করছি। এ ছাড়া ঈদের জন্য দুটি নাটকে কাজ করেছি। আর কিছু করছেন?গত পরশু অ্যাডকমের একটি প্রতিযোগিতায় বিচারক হয়েছিলাম। আয়োজনটির নাম ‘ভ্যাজলিন অ্যামেজিং স্কিন আইকন’। এখানে আমার সঙ্গে আরও ছিলেন মৌ ও মিথিলা।