এনটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক অজানা গন্তব্যে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু। এতে অভিনয় করেছেন মীম। কথা হলো তাঁর সঙ্গে।‘অজানা গন্তব্যে’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।এখানে আমার চরিত্রটির নাম লিপি। মা-বাবার খুব আদরের। একটা সময় মেয়েটির কাছে প্রেমের প্রস্তাব আসে। মেয়েটিও তাতে সাড়া দেয়। বাসায় এসে মায়ের কাছে পুরো ব্যাপারটা জানিয়ে দেয়। নাটকটিতে কাজের অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। এখানে আমি ফেরদৌসী মজুমদারের মেয়ে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এই নাটকে কাজ করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। বেশির ভাগ দৃশ্যের জন্য আমাকে যথেষ্ট মহড়া করতে হয়েছে। একটা পর্যায়ে এসে মনে হয়েছে, যেন মঞ্চে কাজ করছি।কোরবানির ঈদে আপনার বেশ কয়েকটি নাটক প্রচারিত হয়েছে। কোনটি আপনার কাছে একটু আলাদা মনে হয়েছে?মশিউল আলমের লেখা এবং আকরাম খানের পরিচালনায় লাবণ্য ও বনলতা নাটকের কথা বলব। আমি বনলতাকে ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। অনেক নির্মাতা ও সহশিল্পী আমাকে ফোন করে নিজেদের মতামত জানিয়েছেন। দর্শকদের অনেকেই খুদে বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। এ ছাড়া পরী নামের আরেকটি নাটকও বেশ প্রশংসিত হয়েছে। এ জন্য বেশ প্রশংসা পেয়েছি। এর বেশির ভাগ অংশের শুটিং করেছি লালবাগ কেল্লায়।এখন আর কী কাজ করছেন?আরটিভিতে আংশিক সাদাকালো নামের ধারাবাহিক নাটক প্রচারিত হচ্ছে। কয়েকটি নতুন নাটকের কাজ করছি। এগুলোর মধ্যে আছে আলম আশরাফের তাল বেতাল। এ নাটকে মোশাররফ করিমের সঙ্গে কাজ করেছি। এ ছাড়া আবুল হায়াতের ১০৪ পর্বের নতুন আরেকটি কাজ শুরু করব। আরও আছে হাবিব মাসুদের মতিঝিল কমার্শিয়াল এরিয়া লিঃ, ইফতেখার আহমেদের রসময় গ্রাম এবং সাজ্জাদ সুমনের একটা ধারাবাহিক। ভালোবাসা দিবস ও পয়লা বৈশাখের বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকে অভিনয়ের বিষয়ে কথাবার্তা চলছে।পড়াশোনার কী অবস্থা?আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিষয় নিয়ে পড়াশোনা করছি। পড়াশোনার চাপ কিছুটা কম থাকার কারণে এখন নাটকের কাজ বেশ কিছুটা করতে পারছি। বিনোদন প্রতিবেদক