মনের ভুলে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক ভুল করে লন্ডনের একটি হোটেলের কক্ষে গোপন নথিপত্রসহ ব্রিফকেস ফেলে গিয়েছিলেন। বেসরকারি টেলিভিশন চ্যানেল টু গত বৃহস্পতিবার জানায়, গত মাসে পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেলে নথিপত্র ফেলে যান এহুদ বারাক। কিছু নথিপত্রে এহুদ বারাকের হাতে লেখা মন্তব্য ছিল। তিনি হোটেল ছেড়ে যাওয়ার পর একজন ইসরায়েলি ব্যবসায়ী কক্ষটি ভাড়া নেন। আর তাঁর হাতে পড়ে ওই নথিপত্রগুলো। তিনি এটি ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তাদের জানান। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে, প্রতিরক্ষামন্ত্রী ভুলে নথিপত্রগুলো ফেলে গিয়েছিলেন। এএফপি।