মনোনয়ন পেলেন চুক ও ব্রেনান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পদে সাবেক রিপাবলিকান সিনেটর চুক হেগেল ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান হিসেবে সন্ত্রাসবিরোধী উপদেষ্টা জন ব্রেনানকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ওবামা এই ঘোষণা দেন বলে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।এ-সংক্রান্ত ঘোষণা দিয়ে ওবামা বলেন, ‘আমি সিনেটের কাছে শিগগিরই তাঁদের মনোনয়ন অনুমোদন দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি, যাতে আমরা যুক্তরাষ্ট্র ও আমাদের জনগণকে নিরাপদ করতে পারি।’চুক হেগেল ইসরায়েলবিরোধী ও ইরানের ব্যাপারে উদারপন্থী বলে প্রচলিত রয়েছে। তাই রিপাবলিকান হওয়া সত্ত্বেও দলটির শীর্ষস্থানীয় নেতারা হেগেলের বিরুদ্ধে কথা বলছেন।