মনোযোগ দিয়েপড়ো প্রতিদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেএসসি পরীক্ষায় ভালো ফলের জন্য পরিশ্রম, অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং কিছু নিয়ম অনুসরণ করা উচিত। যদি রুটিনমাফিক পড়াশোনা করা যায়, তাহলে পড়াশোনার গতি যেমন ঠিক থাকে, তেমনি পরীক্ষার আগে পরীক্ষার্থীর ওপর কোনো বাড়তি চাপও পড়ে না। ফলে পরীক্ষাভীতি থাকে না এবং পরীক্ষা ভালো হয়—বলে আমার মনে হয়। আমি প্রতিদিন মনোযোগ দিয়ে চার-পাঁচ ঘণ্টা করেছি। প্রতিদিনের পড়া প্রতিদিন পড়লে, সেই পড়া পরের দিনের জন্য না রেখে সেদিনই শেষ করলে পরীক্ষার্থীরা ভালো ফল করতে সক্ষম হবে। তাদের মধ্যে পরীক্ষার আগে তাহলে কোনো বাড়তি চাপ আসবে না। প্রতিদিন অবশ্যই সাধারণ বিজ্ঞান, ইংরেজি, ইংরেজি গ্রামার এবং গণিত চর্চা করতে হবে। এ ছাড়া অন্য সব বিষয়ের ওপরও জোর দিতে হবে। বাংলা, সমাজ, ধর্মসহ অন্য বিষয়গুলো সপ্তাহে অন্তত তিন দিন পড়তে হবে। ফলে পরীক্ষার সিলেবাস কখনো অসম্পূর্ণ থাকবে না। মুখস্থ বিদ্যার ওপর কখনো নির্ভরশীল হওয়া উচিত নয়। সবকিছু বুঝে বুঝে পড়া উচিত। কোনো কিছু না বুঝলে শিক্ষকের সহায়তায় তা বুঝে নিতে হবে। না বুঝে মুখস্থ করলে স্থায়ীভাবে কোনো কিছু ধারণ করা যায় না। আর অবশ্যই ভালো ফল করার ক্ষেত্রে নিজেকে পরিশ্রমী করে তুলতে হবে।