মন্ত্রিপরিষদ সদস্যদের বেতন-পারিতোষিক করের আওতায় আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বেতন এবং পারিতোষিক করের আওতায় আনা হচ্ছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এ জন্য ‘প্রাইম মিনিস্টার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২ এবং মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট, (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১২ উত্থাপন করা হয়েছে।সংসদকাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী আলাদাভাবে এই বিল দুটি উত্থাপন করেন। দুটি বিলই উত্থাপনের পর ১৫ দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।‘প্রাইম মিনিস্টার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেনমেন্ড) অ্যাক্ট-১৯৭৫ এবং মিনিস্টারস, মিনিস্টারস অব স্টেট, (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট ১৯৭৩ সংশোধনের জন্য পৃথক এই বিল দুটি উত্থাপন করা হয়।দুটি বিলেরই উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে মতিয়া চৌধুরী বলেছেন, ‘শুল্ক, কর ও অন্যান্য রাজস্ব আহরণ ও ব্যবস্থাপনা কর্মসূচি ২০১১-১২ এবং অর্থ আইন-২০১১ বাস্তবায়নের লক্ষ্যে এই বিল উপস্থাপন করা হলো।’বিল দুটি পাস হলে ২০১১ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।এর আগে গত বুধবার জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার এবং সাংসদদের বেতন ও পারিতোষিক আয়করের আওতায় আনতে সংসদে পৃথক দুটি বিল পাস করা হয়। এ বিল পাস হওয়ার ফলে স্পিকার ও ডেপুটি স্পিকার এবং সাংসদদের বেতন ও পারিতোষিক গত বছরের ১ জুলাই থেকে আয়করের আওতায় এসেছে।বছরে মোবাইল কলে আয় এক হাজার কোটি টাকার বেশিমোবাইল কল থেকে ২০১০-১১ অর্থবছরে সরকারের আয় এক হাজার ১৫ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৫৬৬ টাকা। আজ জাতীয় সংসদে সাংসদ নূর-ই-হাসনা লিলি চৌধুরীর তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, আগামী জুন মাসের মধ্যে মোবাইল ফোনে থ্রিজি (তৃতীয় প্রজন্ম) প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে এই খাতের বিনিয়োগকারীদের লাইসেন্স দেওয়া সম্ভব হবে। থ্রিজি লাইসেন্স দেওয়ার লক্ষ্যে এ-সংক্রান্ত নীতিমালা প্রণয়নে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কাজ করছে।সাংসদ শাহ আলমের অন্য আরেক প্রশ্নের জবাবে রাজিউদ্দিন আহমেদ সংসদে বলেন, বর্তমানে সরকারি মোবাইল ফোন কোম্পানি টেলিটকের সক্রিয় গ্রাহকসংখ্যা ১২ লাখ। দেশের ৬৪ জেলায় ৫০০ উপজেলার মধ্যে ৪৪৮টি উপজেলায় টেলিটকের নেটওয়ার্ক আছে। চলতি বছরের মধ্যেই সারা দেশ টেলিটকের নেটওয়ার্কের আওতায় চলে আসবে বলে মন্ত্রী জানান। দেশের প্রত্যন্ত অঞ্চলে টেলিটকের নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার জন্য দুটি প্রকল্প চলমান।