মন্ত্রিসভা পুনর্গঠন করবেন মুরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা পুনর্বিন্যাসের ঘোষণা দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। গতকাল শনিবার আল জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা জানান।সাক্ষাত্কারে মুরসি বলেন, সরকার পুনর্গঠন একটি চলমান বিষয়। জনস্বার্থে এটা করা হয়। তাই অচিরেই মন্ত্রিসভা পুনর্বিন্যাস করা হবে।প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন আসবে। এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ও আছে।তবে কোন কোন মন্ত্রণালয়ে পরিবর্তন আসবে, সে বিষয়ে সূত্রটি কিছু জানায়নি।গণ-আন্দোলনে ২০১১ সালে হোসনি মোবারকের পতন ঘটে। এরপর ২০১২ সালে গণতান্ত্রিকভাবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন মুসলিম ব্রাদারহুড-সমর্থিত মোহাম্মদ মুরসি। তবে ক্ষমতার পালাবদলেও দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটেনি।