মন্ত্রিসভায় কর ন্যায়পাল আইন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা কর ন্যায়পাল আইন-২০০৫ বাতিলের জন্য কর ন্যায়পাল (রহিতকরণ) আইনের খসড়া অনুমোদন করেছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।আবুল কালাম আজাদ জানান, আয়কর, ভ্যাট ও শুল্ক-সম্পর্কিত আইনের সঙ্গে ন্যায়পাল আইনটি সাংঘর্ষিক হওয়ায় মন্ত্রিসভা সেটি রহিতকরণের প্রস্তাব অনুমোদন করে। আইনটি বাতিল হওয়ায় কর ন্যায়পাল কার্যালয়ে কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারী তাঁদের আগের অবস্থানে ফিরে যাবেন।এ ছাড়া বৈঠকে নিট ও ওভেন গার্মেন্টস রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে রপ্তানিমূল্যের উৎসে আয়কর কর্তনের হার ০.৫ থেকে হ্রাস করে ০.৪ করার প্রস্তাব অনুমোদন করা হয়।মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট সচিব ও প্রেস সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস