মন্ত্রিসভায় পরিবেশ আদালত আইন ২০১০ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা পরিবেশ আদালত আইন ২০১০ অনুমোদন করেছে। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে আইনটিকে অনুমোদন দেওয়া হয়। এর আগে পরিবেশ দূষণসংক্রান্ত বিচারের জন্য ২০০০ সালে একটি আইন করা হয়েছিল। ওই আইনের আওতায় যুগ্ম জেলা জজ পর্যায়ে বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে পরিবেশ আদালত গঠনের বিধান রয়েছে। ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামে পরিবেশ আদালত গঠন করা হয়েছে।মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানান, বৈঠকে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এ ছাড়া রাবার নীতির খসড়াও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।