মন্ত্রিসভায় ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালনের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভা আগামী বছর থেকে ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।দিবসটি পালনের কারণ উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশি তেল কোম্পানি শেল পেট্রোলিয়ামের কাছ থেকে পাঁচটি গ্যাসক্ষেত্র কিনেছিলেন। এগুলো হলো তিতাস, হবিগঞ্চ, রশিদপুর, কৈলাশটিলা ও বাখরাবাদ। এ পাঁচটি গ্যাসক্ষেত্রে উত্তোলনযোগ্য গ্যাসের বর্তমান মূল্য ১৬৫ হাজার কোটি টাকা।এ ছাড়া বৈঠকে কৃষি গবেষণা কাউন্সিল সংশোধন আইন উপস্থাপন করা হলেও তা অনুমোদন দেওয়া হয়নি বলে আবুল কালাম আজাদ জানান।