মন্ত্রিসভার পুনর্মূল্যায়ন প্রয়োজন: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সরকারব্যবস্থার পুনর্মূল্যায়ন প্রয়োজন। একইভাবে মন্ত্রিসভায় পুনর্মূল্যায়ন করে দেশের সব কর্মী, ভোটার ও সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমরা মনে করি, বাংলাদেশকে সংকটমুক্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোনো বিকল্প নেই।’ তিনি বলেন, কিছু কিছু ঘটনার জন্য আমাদের দলের অনেক অর্জন ম্লান হয়ে যাচ্ছে। আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে দলের লাখ লাখ কর্মীর আত্মত্যাগ রয়েছে।