মন্ত্রিসভার বৈঠকে আইনগত সহায়তা প্রদান আইনের চূড়ান্ত অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিসভার বৈঠকে আজ আইনগত সহায়তা প্রদান আইন-২০১১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অসহায় মানুষকে আইনগত সহায়তা দেওয়ার উদ্দেশ্যে এই অনুমোদন দেওয়া হয়।সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, এ ছাড়া মন্ত্রিসভা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় অধিকতর সহায়তা প্রদানের জন্য বিজ্ঞান প্রযুক্তি উন্নয়ন ট্রাস্ট-২০১১-এর খসড়াও নীতিগতভাবে অনুমোদন করেছে।মন্ত্রিসভাকে সম্প্রতি বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সৌদি আরব সফরের বিষয়ে অবহিত করা হয়।বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট সচিবেরা ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।