মন্ত্রিসভার সিদ্ধান্ত: শ্রমিকদের অবসর গ্রহণের বয়স ৬০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিকদের অবসর গ্রহণের বয়সসীমা ৫৭ বছর থেকে বাড়িয়ে ৬০ বছর করা হয়েছে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। এ ছাড়া বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন (সংশোধন) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।