মন্ত্রিসভায় জাতীয় বৃক্ষ হিসেবে আমগাছ নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জাতীয় বৃক্ষ হচ্ছে আমগাছ। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।আবুল কালাম আজাদ জানান, বৈঠকে বন আইন-২০১০ (সংশোধন) নিয়ে আলোচনা হয়। আগে বনসংক্রান্ত অপরাধের শাস্তি ছিল ছয় মাস। এখন তা বাড়িয়ে তিন বছর করা হয়েছে। এ ছাড়া গাছ কাটার জরিমানা দুই হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। সংশোধিত আইনে বনের ভূমি ইজারা নিষিদ্ধ করা হয়। প্রেস সচিব জানান, বনাঞ্চল রক্ষায় যা যা প্রয়োজন, প্রধানমন্ত্রী জানিয়েছেন তার সবই করা হবে। তিনি বন রক্ষায় সবাইকে কাজ করার নির্দেশ দিয়েছেন।