মন্ত্রিসভায় জাতীয় লবণ নীতির খসড়া অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় লবণ নীতি-২০১১-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, লবণশিল্পের উন্নয়ন নিশ্চিত করতে সরকার প্রচেষ্টা চালাচ্ছে। জাতীয় পর্যায়ে লবণ নীতি না থাকায় এ ব্যাপারে সমস্যা হচ্ছিল। লবণশিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি লক্ষ্য রেখেই এ নীতি অনুমোদন করা হয়েছে।এ ছাড়া জাপানের দুর্যোগ ও সুনামি-পরবর্তী অবস্থায় সাহায্য করতে সশস্ত্র বাহিনী ও ফায়ার সার্ভিস তৈরি রয়েছে। জাপান সরকার চাইলেই তাদের পাঠানো হবে। একই সঙ্গে লিবিয়া থেকে প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনতে সরকার সচেষ্ট রয়েছে।