মন্ত্রিসভায় ট্রানজিট নিয়ে আলোচনা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভার বৈঠকে ভারতের ট্রানজিট নিয়ে সম্ভাব্য চুক্তির ব্যাপারে আজ সোমবার কোনো আলোচনা হয়নি।বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিল্পীদের জন্য একটি কল্যাণ তহবিল গঠন করা হবে। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এ তহবিল কাজ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। আবুল কালাম আজাদ আরও বলেন, মন্ত্রিসভার বৈঠকে গণসংগীতশিল্পী অজিত রায়ের জন্য শোক প্রস্তাব গৃহীত হয়েছে।