মন্ত্রিসভায় তারেক-মিশুকের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীরের মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। আজ রোববার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষ যখন মুক্তিযুদ্ধের চেতনা ভুলে যেতে বসেছিল, সে সময় তারেক মাসুদ তাঁর মুক্তির গানের মাধ্যমে যুবসমাজের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করেছিলেন।’প্রধানমন্ত্রী বলেন, ‘মিশুক মুনীরের মায়ের জন্য হূদয় বিদারক একটি দিন। একাত্তরের মুক্তিযুদ্ধে তিনি স্বামীকে হারিয়েছেন, আর এখন অপঘাতে সন্তান হারালেন।’