মন্ত্রিসভায় তিন আইনের খসড়া অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিসভায় মূল্য সংযোজন কর আইন ২০১২ ও পরিসংখ্যান আইন ২০১২-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন হয়েছে। একই সঙ্গে জাতীয় নদী রক্ষা কমিশন আইন ২০১২-এর খসড়া নীতিগতভাবে অনুমোদিত হয়। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব আইনের খসড়া অনুমোদিত হয়। বৈঠকের পর সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের এসব কথা জানান। মন্ত্রিসভায় নদী রক্ষা কমিশন আইনে নদীবিষয়ক যেসব মন্ত্রণালয় কাজ করে, তাদের মধ্যে সমন্বয় করার কথা বলা হয়। বৈঠকে নদীকে অবৈধ দখলদারমুক্ত করা, পরিবেশগত ভারসাম্য বজায় রাখা ও ড্রেজিংয়ের সুপারিশ করা হয়। মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরও অনুমোদন হয়।