মন্ত্রিসভায় দুদকের সংশোধন আইন অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতি দমন কমিশন সংশোধন আইন-২০১০ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে ইলকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ইজিপি) গাইড লাইন্সের খসড়া অনুমোদন এবং পরিসংখ্যান আইন ২০১০-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।প্রেস সচিব আরও জানান, দুদক আইন অুনযায়ী দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বা তদন্তের জন্য সরকারের যেকোনো দক্ষ কর্মকর্তাকে দুদক তদন্ত দলে নিতে পারবে। এ আইনের অধীনে ১২০ দিনের মধ্যে তদন্তকাজ শেষ করতে হবে। আর তা করতে না পারলে ওই কর্মকর্তাকে দল থেকে বাদ দেওয়া হবে এবং শাস্তি দেওয়া হবে।