মন্ত্রিসভায় বর্ডার গার্ড আইন অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআরের নাম পরিবর্তন-সম্পর্কিত নতুন আইন মন্ত্রিসভা অনুমোদন করেছে। পিলখানা হত্যাকাণ্ডের পর বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সংস্কারের অংশ হিসেবে সীমান্তরক্ষী বাহিনীর নাম বর্ডার গার্ড বাংলাদেশ করার প্রস্তাব দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মন্ত্রিসভায় আজ সোমবার বর্ডার গার্ড আইন নীতিগতভাবে অনুমোদন করা হলো। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।আবুল কালাম আজাদ জানান, মন্ত্রিসভার বৈঠকে বর্ডার গার্ড আইনের বিভিন্ন দিক বিশ্লেষণের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও মসিউর রহমান, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, আইনসচিব ও স্বরাষ্ট্রসচিব।এ ছাড়া বৈঠকে জাতীয় শিশুশ্রম নিরসন নীতি অনুমোদন করা হয়।