মন্ত্রিসভায় মাতৃভাষা ইনস্টিটিউট আইন অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন-২০১০ নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।আবুল কালাম আজাদ বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটি পরিচালনার জন্য ২৩ সদস্যের একটি পরিচালনা পর্ষদ থাকবে। পর্ষদের চেয়ারম্যান হবেন শিক্ষামন্ত্রী, আর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী।