মন্ত্রিসভায় যোগ-বিয়োগ হতেই পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সম্প্রসারণকে সংসদীয় গণতন্ত্রে নিয়মিত কার্যক্রম হিসেবে বর্ণনা করেছেন। এ ছাড়া তিনি মন্ত্রিসভায় আরও রদবদল হওয়ার ইঙ্গিত দেন। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে নতুন পাঁচজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর শপথ গ্রহণের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রধানমন্ত্রী এ ইঙ্গিত দেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভার রদবদল একটি নিয়মিত কার্যক্রম এবং যেসব এলাকা মন্ত্রী থেকে বঞ্চিত ছিল, আমরা সেসব এলাকা থেকে নতুন মন্ত্রী করার চেষ্টা করেছি।’বর্তমান মন্ত্রিসভায় আরও রদবদলের সম্ভাবনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা এখনই বলা যাবে না, মন্ত্রিসভায় যোগ-বিয়োগ হতেই পারে।’ মন্ত্রীদের দপ্তর বণ্টন সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘আগামী সপ্তাহের প্রথম দিন রোববার এটা করা হবে।’দুজন সংসদ সদস্যের মন্ত্রিসভায় যোগ দিতে রাজি না হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তিনি কাউকেই ব্যক্তিগতভাবে মন্ত্রিসভায় যোগ দিতে বলেননি। যাঁরা মন্ত্রিসভায় যোগদান করতে সম্মত হয়েছেন, তাঁরাই এখানে শপথ নিতে এসেছেন উল্লে¬খ করে প্রধানমন্ত্রী বলেন, ‘সুনির্দিষ্ট কয়েজনকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল।’সরকারের মেয়াদের শেষ দিকে নতুন মন্ত্রীদের চ্যালেঞ্জ সম্পর্কে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন, ‘আমাদের দলীয় লোকদের জন্য এটা কোনো চ্যালেঞ্জ হতে পারে না, কেননা তাঁরা দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।’বর্তমান সরকারের গতিশীলতা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, দেশে উন্নয়নের গতি ধীর নয়। গত অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ৯২ ভাগ বাস্তবায়িত হয়েছে উল্লে¬খ করে তিনি বলেন, মুদ্রাস্ফীতির হার হ্রাস পেয়ে ‘সিঙ্গেল ডিজিট’ হয়েছে এবং ২০০৯ সালে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় এ সংখ্যা ছিল ‘ডাবল ডিজিট’। তিনি আরও উল্লে¬খ করেন, সরকার গত রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।