মন্ত্রিসভায় ১ লাখ ৩২ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মন্ত্রিসভা ২০১০-১১ সালের জন্য এক লাখ ৩২ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ছাড়াও মন্ত্রিপরিষদের প্রায় সব সদস্য উপস্থিত ছিলেন বলে জানা গেছে।রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংসদ ভবনে রাষ্ট্রপতির কক্ষে ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপনের জন্য সম্মতি দিয়েছেন।