মন্ত্রিসভায় ১০ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ২০২১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১০ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা আজ সোমবার মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই পরিকল্পনা উপস্থাপন করে পরিকল্পনা কমিশন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।আবুল কালাম আজাদ বলেন, একনেকে অনুমোদনের পর পরিকল্পনাটি সংসদে উপস্থাপন করা হবে।এ ছাড়া মন্ত্রিসভায় প্রবাসীকল্যাণ ব্যাংক আইন ২০১০-এর খসড়া, নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধন) ২০০০ অনুমোদন করা হয়েছে।