মন্ত্রী, সাংসদ ও বিচারকদের কর দিতে হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত বাজেটে প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, সাংসদ ও বিচারকদের বেতন আয়করের আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। বেতনের ওপর আয়কর তাঁদের নিজেদেরকেই দিতে হবে। বর্তমানে এ বেতন আয়করমুক্ত।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রী, সাংসদদের আয়কর-সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করেন। এ সম্পর্কে তিনি তাঁর বক্তৃতায় বলেন, এ সুবিধা বৈষম্যমূলক উল্লেখ করে বিভিন্ন মহল থেকে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। জনগণের কাছে দায়বদ্ধ সরকার হিসেবে সবার ক্ষেত্রে আইন সমভাবে প্রয়োগের জন্য তাঁদের বেতন-ভাতাদির ওপর করমুক্ত সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।