মন্ত্রীদের দপ্তর বণ্টন করলেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শুক্রবার রাতে তাঁর মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করেছেন। তবে তিনি স্বরাষ্ট্র, ভূমি ও ভূমি সংস্কারসহ নয়টি মন্ত্রণালয় নিজের কাছে রেখে দিয়েছেন। বার্তা সংস্থা পিটিআই এ কথা জানিয়েছে।মমতার হাতে থাকা দপ্তরগুলো হলো—তথ্য ও সংস্কৃতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, কৃষি, পার্বত্য সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা, সংস্থাপন ও প্রশাসনিক সংস্কার এবং জ্বালানি। অর্থনীতিবিদ ও ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সাবেক সাধারণ সম্পাদক অমিত মিত্রকে অর্থ ও শুল্ক এবং মমতার ঘনিষ্ঠ সহযোগী বিধানসভার উপনেতা পার্থ চট্টোপাধ্যায়কে বাণিজ্য, শিল্প, গণপূর্ত, শিল্প পুনর্গঠন, তথ্যপ্রযুক্তি ও পার্লামেন্টারি বিষয়ক মন্ত্রণালয় দেওয়া হয়েছে।কংগ্রেসের দুই পূর্ণ মন্ত্রী মানস ভূঁইয়াকে সেচ ও ক্ষুদ্রশিল্প এবং আবু হেনাকে মত্স্য ও খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী মমতা, তৃণমূলের ৩৫ ও কংগ্রেসের দুই মন্ত্রী গতকাল শপথ নেন।