মন্ত্রীর গুণে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড়ের তাণ্ডবে নাটোর শহরের কানাইখালী মহল্লায় গত শনিবার বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের বাড়ির পাশের একটি নারকেলগাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের ওপর। এতে প্রতিমন্ত্রীর বাড়িসহ এলাকার সব বাড়ির বিদ্যুৎ চলে যায়। স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ (পিডিবি) ও নাটোর স্টেশনের দমকলকর্মীরা ছুটে আসেন। তাঁরা নারকেলগাছটি সরাতে ব্যর্থ হন। কিন্তু প্রতিমন্ত্রী তখন নাটোরেই অবস্থান করছিলেন। খবর দেওয়া হয় রাজশাহীর ফায়ার সার্ভিসে। সেখান থেকে দমকলকর্মীরা এসে গাছটি সরান। এরপর রাত ১১টায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। নাটোর প্রতিনিধি