মন্ত্রীর পর্নো ভিডিওর খোঁজে কর্নাটকের মানুষ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর্নাটকের বিধানসভায় দুই মন্ত্রীর দেখা পর্নো ভিডিওর ক্লিপসটি নিয়ে কৌতূহলী হয়ে উঠেছে রাজ্যের মানুষ। অনেকেই সেই ক্লিপস পেতে হন্যে হয়ে ঘুরছেন সিডি, ডিভিডি দোকানগুলোতে। কিন্তু কোথাও সেই ক্লিপসটি না পেয়ে হতাশ হয়ে ফিরছেন তারা।কর্নাটকের বার্মা বাজার এবং ন্যাশনাল মার্কেটের সিডি-ডিভিডি বিক্রেতাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, ঝাঁকে ঝাঁকে মানুষ ‘মিনিস্টার্স এমএমএস মাসালা’ পেতে সিডি-ডিভিডির দোকানগুলোতে ঘুরছে। কিন্তু তাদের কাছে ওই ভিডিও ক্লিপের সিডি বা ডিভিডি নেই বলে তারা জানায়।

সিডি-ডিভিডি বিক্রেতারা আরও বলেন, এ রকম আলোড়ন সৃষ্টিকারী পর্নো ভিডিওর সিডি বিক্রি করে প্রচুর মুনাফা লাভ করা যায়। একজন বিক্রেতা বলেন, তাঁরা এই ভিডিওর সিডি সরবরাহ করার জন্য অগ্রিম অর্ডারও পাচ্ছেন। টাইমস অব ইন্ডিয়া জানায়, গত বুধবার সন্ধ্যার দিকে কেউ একজন ওই ভিডিওর ক্লিপসটি ইন্টারনেটে আপলোড করেন। তবে এখন আর ক্লিপসটি ইন্টারনেটে দেখা সম্ভব হচ্ছে না।