মন্দা থেকে বেরিয়ে আসছে স্পেনের অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্পেনের অর্থনীতি ২০১০ সালের প্রথম তিন মাসে শূন্য দশমিক এক শতাংশ বৃদ্ধি পেয়ে মন্দা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের উদ্ধৃতি দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।এই অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে শেষ হলো ছয়টি ধারাবাহিক ত্রৈমাসিক সংকোচন।চলতি সপ্তাহের শুরুর দিকে সরকারিভাবে জানানো হয়, গত ১৩ বছরের মধ্যে এই প্রথমবারের মতো দেশটিতে বেকারত্বের হার ২০ শতাংশে দাঁড়িয়েছে।দেশটির অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশঙ্কার কারণে, এ সপ্তাহের শুরুতে ক্রেডিট রেটিং সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস স্পেনিশ সরকারের ঋণের রেটিং নিচে নামিয়েছে।২০০৯ সালে স্পেনের অর্থনীতি তিন দশমিক ছয় শতাংশ সংকুচিত হয়।