মন্দায় কমেছে জন্মহারও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন অর্থনীতিতে মন্দাবস্থা বিরাজ করছে কয়েক বছর ধরেই। আর এর প্রভাব পড়েছে মার্কিন জনগণের পারিবারিক ও সামাজিক জীবনে। নতুন এক গবেষণায় দেখা গেছে, অর্থনৈতিক মন্দার কারণে দেশটিতে সন্তান জন্মের হারও কমে গেছে।গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সাল থেকে দেশটিতে জন্মহার কমে যাচ্ছে। এর আগে ২০০৭ সালে দেশটিতে সর্বোচ্চ ৪৩ লাখ ১৬ হাজার ২৩৩ জন শিশু জন্ম নেয়। অন্যদিকে, ২০১০ সালে ৪০ লাখের সামান্য কিছু বেশি শিশু জন্মগ্রহণ করে।১২ অক্টোবর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, অর্থনৈতিক মন্দা ও সন্তান ধারণ না করার মধ্যে একটি সম্পর্ক রয়েছে। এই মন্দায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিস্পানিকরা। ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত হিস্পানিকদের জন্মহার ৫ দশমিক ৯, কৃষ্ণাঙ্গদের ২ দশমিক ৪ এবং শ্বেতাঙ্গ মার্কিনদের ১ দশমিক ৬ শতাংশ কমে গেছে। টাইমস অব ইন্ডিয়া।