মম প্রথম শ্রেণীতে প্রথম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়শিল্পী মম মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী তিনি। মম বলেন, ‘পরীক্ষার ফলাফল আগেই বেরিয়েছে। কিন্তু দেশের বাইরে থাকায় জানতে পারিনি। ৪ এপ্রিল ফলাফল জানার পর খুব ভালো লাগছে। স্বামী এজাজ মুন্না, মা-বাবা আমার থেকে বেশি খুশি। পড়াশোনাকে প্রাধান্য দিতে অনেক নাটকের কাজ করতে পারিনি। আসলে নিজের ইচ্ছা থাকলে সব সামলিয়ে সফল হওয়া সম্ভব। আর আমার ছেলে উদ্ভাস তো সৌভাগ্যের প্রতীক। ওর জন্মের পর থেকে আমার জীবনে শুধুই সুখবর।