মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার ভারতের তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তৃণমূল-কংগ্রেস জোট এক ঐতিহাসিক বিজয়ের পথে থাকার প্রাক্কালে শেখ হাসিনা মমতা ব্যানার্জিকে এই অভিনন্দন জানান ।মমতা ব্যানার্জি বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘শেখ হাসিনা আমাকে ফোন করে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।’তিনি আরও বলেন, ‘আমি তাঁকে বলেছি বঙ্গবন্ধুর সময় থেকেই আমাদের মধ্যে ভাল সম্পর্ক ছিল। সম্পর্কোন্নয়ে এবং ভালো কিছু করতে আমরা একসঙ্গে কাজ করব।’