মমতা ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন: ইয়েচুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরসঙ্গী না হওয়ায় ‘দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে’। ভারতের বাম রাজনৈতিক দল সিপিআই(এম) দ্য হিন্দু পত্রিকাকে এক প্রতিক্রিয়ায় এ কথা বলেছে।সিপিআই(এম)-এর এমপি ও পলিটব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি গতকাল মঙ্গলবার বলেন, ‘প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের এক দিন আগে হঠাত্ তাঁর (মমতা) এ সিদ্ধান্ত আমাদের কেবল বিব্রতকর পরিস্থিতিতে ফেলেনি, আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’ইয়েচুরি আরও বলেন, ‘এ ধরনের চুক্তি (নদীর পানি বণ্টন) রাতারাতি সম্পন্ন হয় না। মমতা মন্ত্রিপরিষদের সদস্যদের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে আপত্তি না জানিয়ে কেন শেষ মুহূর্তে এসে আপত্তি করলেন তাও জানতে চাওয়া উচিত।’