মমতা স্বৈরাচারী, অসহিষ্ণু ও খামখেয়ালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মমতা স্বৈরাচারী, অসহিষ্ণু ও খামখেয়ালি। রাজনৈতিক নেতা হওয়ার কোনো যোগ্যতা তাঁর নেই।’ এভাবেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে গতকাল রোববার বিবৃতি দিয়েছেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মার্কন্ডেয় কাটজু। অভিযোগের কথা জানাতে গিয়ে এক কৃষক মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রেপ্তার হওয়ার ঘটনার নিন্দা জানিয়ে মার্কন্ডেয় কাটজু এ বিবৃতি দেন। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি ক্ষমতার অপব্যবহার করছেন। এই ঘটনায় সাংবিধানিক অধিকার ও মানবাধিকার ক্ষুণ্ন হয়েছে। প্রেস কাউন্সিলের চেয়ারম্যান পুলিশ ও প্রশাসনকে সতর্ক করে বলেন, হিটলারের অনুগত নািসদের মতো দশা হবে তাদের। নুরেমবার্গ বিচারে নািস যুদ্ধাপরাধীরা নিজেদের অপকর্মের দায় হিটলারের ওপর চাপিয়ে দিয়ে বলেছিল, তারা কেবল নির্দেশ পালন করেছে। তবে তাদের সেই কথা শোনা হয়নি। যুদ্ধাপরাধের অভিযোগে তাদের ফাঁসি হয়।কিছুদিন আগে মার্কন্ডেয় কাটজু কলকাতায় এক অনুষ্ঠানে মমতাকে সত্ রাজনৈতিক নেত্রী হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি তাঁর গতকালের বিবৃতিতে ওই বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার কথাও বলেন।গত বুধবার মমতা পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার বেলপাহাড়িতে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় কৃষক শিলাদিত্য চৌধুরী অভিযোগের কথা জানানোর জন্য তাঁর কাছে যান। শিলাদিত্য কিছু অভিযোগের কথা জানালে মমতা তাঁকে ‘মাওবাদী’ উল্লেখ করে গ্রেপ্তারের নির্দেশ দেন। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠান।এ ঘটনা নিয়ে ভারতের রাজনীতিতে এখন তোলপাড় চলছে। কংগ্রেস, বিজেপি, সিপিএমসহ বহু রাজনৈতিক দল এ ঘটনার নিন্দা জানিয়েছে।