মমতাকে নিয়ে ব্যঙ্গচিত্র, ছাত্রের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট করে ফেঁসে গেলেন রামনয়ন চৌধুরী নামের এক ছাত্র। তিনি কলকাতার বিধাননগর কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। ব্যঙ্গচিত্রের মাধ্যমে কুৎসা ছড়ানোর অপচেষ্টার অভিযোগে গতকাল বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে মামলা করেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভক্ষণ দত্ত।রামনয়ন চৌধুরী এ অভিযোগের বিষয়ে বলেছেন, তিনি ওই ব্যঙ্গচিত্রটি কেবল ফেসবুকে শেয়ার করেছেন। এর আগে গত বছরের এপ্রিলে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র একটি ব্যঙ্গচিত্র ই-মেইলে পাঠিয়ে বিপদে পড়েন। হাজতবাসও করতে হয় তাঁকে। তবে গত বছরের আগস্ট মাসে রাজ্য মানবাধিকার কমিশন ব্যঙ্গচিত্র কাণ্ডের খেসারত হিসেবে ওই অধ্যাপককে এক লাখ রুপি ক্ষতিপূরণ দিতে রাজ্য সরকারকে নির্দেশ দেয়। কিন্তু সেই টাকা এখনো হাতে পাননি অম্বিকেশ মহাপাত্র।