মমতাকে সুপ্রিম কোর্টের নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। উচ্চ আদালতের কিছু পর্যবেক্ষণের পরও রাজ্য সরকারের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা পদে বিতর্কিত চিকিত্সক সুকুমার মুখার্জিকে নিয়োগের বিষয়ে এ নোটিশ দেওয়া হয়।বিচারপতি আর এম লোধা ও বিচারপতি এ আর দেবের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ আজ শুক্রবার মমতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেন। নিজের দলে এই নিয়োগের বৈধতা নিয়ে কেন চ্যালেঞ্জ করেননি, নোটিশে তাঁর জবাব দিতে বলা হয়েছে।চিকিত্সক মুখার্জির নিয়োগ বন্ধের আদেশ চেয়ে পশ্চিমবঙ্গের হাইকোর্টে আবেদন করেন চিকিত্সক কুনাল সাহা। তবে হাইকোর্ট এ ব্যাপারে কোনো আদেশ দিতে অপারগতা প্রকাশ করেন। হাইকোর্টের এমন আচরণের বিরুদ্ধে চিকিত্সক কুনাল সুপ্রিম কোর্টে আবেদন করলে আদালত মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে এই নোটিশ জারি করেন।