মমতাকে হত্যার ষড়যন্ত্র!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার বেসরকারি টিভি চ্যানেল 'চ্যানেল-১০' আজ রোববার একটি চাঞ্চল্যকর খবর প্রচার করেছে। ওই খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যা করার চক্রান্ত ফঁাস হয়েছে। নারীবাহিত মানব বোমা পাঠিয়ে মমতাকে হত্যা করার চক্রান্ত করা হয়েছে। খবরটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পঁেৌছে গেছে। চ্যানেলটি সরকার সমর্থিত হিসেবে পরিচিত। চ্যানেল-১০'এর খবরে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার বেড়াজাল ছিন্ন করে প্রায়ই সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। এই সুযোগকে কাজে লাগাতে চায় চক্রান্তকারীরা। তাই তারা নারীবাহিত মানব বোমা পাঠিয়ে মমতাকে হত্যা করার চক্রান্ত করছে। চ্যানেল ১০ এ প্রচারিত ওই খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশের দুই থেকে তিনটি ক্যাম্পে এজন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে । দরিদ্র পরিবারের নবম অথবা দশম শ্রেণীর শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই শিক্ষার্থীদের মুর্শিদাবাদ ও মালদহের বাংলাদেশ সীমান্ত দিয়ে ঢোকানোর চষ্টো চালানো হচ্ছে। এদের আশ্রয়স্থল হতে পারে পশ্চিমবঙ্গ লাগোয়া বিহারের কিষাণগঞ্জে। তৃণমূল সাংসদ ও সাংবাদিক কুনাল ঘোষ ওই রিপোর্টের ভাষ্যে বলেছেন, এরমধ্যে বরিশালের অদূরে একটি ক্যাম্প থেকে ছয় কিশোরীকে বাংলাদেশের পুলিশ গ্রপ্তোর করেছে। তারা হলো বীথি আখতার, নাজমুন নাহার, মীরা খাতুন, আসমা আখতার, বিউটি খাতুন এবং আসেনারা খাতুন। প্রতিবেদনে আরও বলা হয়, ধরা পড়া নারীরা পুলিশের কাছে তঁাদের চক্রানে্তর কথা ফঁাস করেছে। তারা বলেছে, এই ঘটনার পেছনে বাংলাদেশের একটি জঙ্গি গোষ্ঠী কাজ করছে। খবরটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও পঁেৌছেছে। চ্যানেল ১০ এর খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশের চুয়াডাঙ্গা ও জীবননগরে এসব ক্যাম্প রয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়, পশ্চিমবঙ্গে অস্থিরতা তৈরি করার জন্য এই ষড়যন্ত্র। এর ফলে পশ্চিমবঙ্গে নাশকতার আশঙ্কা দেখা দেবে।