মমতাজের অ্যালবামের কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে টিভিতে আজ রাতে প্রচারিত হবে বিষয়ভিত্তিক ও সৃজনশীল ধারার বাংলা গানের অনুষ্ঠান ‘তারা ভরা রাতে’। উপস্থাপনা করেছেন অদিতি মহসীন, প্রযোজনা করেছেন মাসুদুল হাসান। আজ গান করবেন সজীব। কথা হলো তাঁর সঙ্গে।আপনার কণ্ঠ শুনে একটু অসুস্থ মনে হচ্ছে।হ্যাঁ, একটু অসুস্থ। শুক্রবার ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে গিয়েছিলাম, যমুনার তীরে। ভোররাতে বাসায় ফিরেছি। এখন তো আবহাওয়াটা একটু অন্য রকম। খুব ঠান্ডা লেগেছে। এই অনুষ্ঠানের জন্য আমি সাড়ে পাঁচ মিনিটের একটি শাস্ত্রীয় কম্পোজিশন তৈরি করেছি। এটি তৈরি করতে ২৯ জন বাদ্যযন্ত্রীকে ব্যবহার করেছি। সঙ্গে ছিলেন কণ্ঠশিল্পীরাও। অনুষ্ঠানে কম্পোজিশনটি পরিবেশনের পর অনেকেই প্রশংসা করেছেন।এই প্রতিযোগিতায় আপনার একটা অ্যালবাম তো মনোনয়ন পেয়েছিল। মন উচাটন, নজরুলসংগীতের। এই অ্যালবামের জন্য আমি এবার ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ‘সেরা নজরুলসংগীতের শিল্পী’র পুরস্কার পেয়েছি। গত বছর বেঙ্গল ফাউন্ডেশন থেকে বেরিয়েছিল অ্যালবামটি। খুব ভালো লাগছে।আজ ‘তারা ভরা রাতে’ অনুষ্ঠানে কী গান করছেন?নজরুলের রাগপ্রধান গান—‘সৃজন ছন্দে’, ‘রুমঝুম’, ‘বরষা এলো বরষা’, ‘হে প্রিয়, আমারে দেব না ভুলিতে’। পুরো অনুষ্ঠানই বৈঠকী মেজাজের। আমার কিন্তু দারুণ লাগে। এবার নিজের একক অ্যালবামের কথা বলুন।এখন নিজের নতুন একক অ্যালবামের কাজ নিয়েই ব্যস্ত আছি। নাম দিয়েছি বেঁচেই দিলাম। সব কটি গানের কথা লিখেছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। সুর, সংগীতায়োজন এবং কণ্ঠ দিচ্ছি আমি। গানগুলো বিভিন্ন মেজাজের ওপর। সংগীতায়োজনে তার ছোঁয়া রাখার চেষ্টা করছি, ব্যবহার করছি নানা বাদ্যযন্ত্র। অন্য কোনো শিল্পীর জন্য গান করছেন?মমতাজের সঙ্গে এর আগে বিচ্ছিন্নভাবে কিছু কাজ করেছি। এবার তাঁর পুরো একটি অ্যালবামের কাজ করছি। অ্যালবামটি হবে প্রচলিত ও অপ্রচলিত মাইজভান্ডারি গান নিয়ে। দেহতত্ত্বের গান। সংগীতায়োজনের কাজ করছি। শিগগিরই মমতাজ গানগুলোতে কণ্ঠ দেবেন।