মমতাজের ‘বাটি চালান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশিত হলো মমতাজের ভিডিও অ্যালবাম ‘বাটি চালান।’ আলাউদ্দিন আলীর সুরে ও জিয়া আহমেদের কথায় মমতাজের এই নতুন অ্যালবামটির প্রকাশনা উপলক্ষে গত মঙ্গলবার ঢাকা ক্লাবের অতিথিশালায় আয়োজিত হয়েছিল এক ঘরোয়া অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, মনির খান, চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসিরুদ্দিন দিলু এবং কে এম আর মঞ্জু। ‘বাটি চালান’ অ্যালবামের সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। আর ভিডিও পরিচালনা শওকত আলীর। ভিসিডি আকারে এটি এখন সর্বত্র পাওয়া যাচ্ছে।একতারা মিউজিকের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামের গানের শিরোনামগুলো হলো বাটি চালান, দুখের দুয়ারি, কেমন জানি লাগে, কাফন হইবো জামা, কেনো জনম দিলা, মুখে বুকে বাংলাদেশ, পিতলা পরান, আমরা উপাস কই ও কাঁদি যে।