মমতার উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের তিস্তার পানি বণ্টন চুক্তি না হলেও মমতা চাইছেন না, এ নিয়ে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ফাটল ধরুক। মমতার সঙ্গে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গভীর সম্পর্ক। সেই সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবার মমতা বন্দ্যোপাধ্যায় শারদীয় দুর্গোৎসবে শেখ হাসিনাকে উপহার হিসেবে পাঠালেন দক্ষিণ ভারতের একটি সিল্কের শাড়ি, সঙ্গে মিষ্টি। এই শাড়ি ও মিষ্টি গতকাল শনিবার বিকেলে মমতার তরফে কলকাতায় উপহাইকমিশনে পৌঁছে দেন মুখ্যমন্ত্রীর সচিবালয়ের একজন কর্মকর্তা। এখান থেকেই এই উপহার শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হবে। কলকাতা প্রতিনিধি