মমতার একান্ত সহকারী হলেন একজন সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত সহকারী নিযুক্ত হয়েছেন। শনিবার মুখ্যমন্ত্রীর সচিবালয়ের একটি সূত্র তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেন। দেবাশীষ ভট্টাচার্য বাম-সমর্থক হিসেবে পরিচিত।সুশীল সমাজের অধিকারের বিষয়ে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে। অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটসের সঙ্গেও তিনি সংশ্লিষ্ট। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তিনি বহুদিন কাজ করেছেন। অমায়িক ব্যক্তিত্বের জন্যও তাঁর পরিচিতি রয়েছে। বাসস।