মমতার জনপ্রিয়তা কমেছে, দাবি সিপিএম নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা কমেছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দল সিপিএমের শীর্ষ নেতা গৌতম দেব। গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতার একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে গৌতম এই দাবি করেন। গৌতম দেব বলেন, সাম্প্রতিক সময়ে বিধানসভার তিনটি উপনির্বাচন এবং জঙ্গলমহলের বেলপাহাড়িতে মমতার জনসভায় সেই চিত্রই ফুটে উঠেছে। এ ছাড়াও দিল্লিতে মমতার লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে কলকাতায় তৃণমূল আয়োজিত প্রতিবাদ মিছিলে মানুষের কম উপস্থিতি জনপ্রিয়তা কমার ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, মমতার জনপ্রিয়তা কমার একই চিত্র জেলায় জেলায় তৃণমূল আয়োজিত প্রতিবাদ সমাবেশগুলোতে দেখা গেছে। জনপ্রিয়তা কমার বিষয়টি বুঝতে পেরে মুখ্যমন্ত্রী মমতা ভয় পেয়েছেন বলেও মত দেন গৌতম।