মমতার মায়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়েত্রী দেবী মৃত্যুবরণ করেছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।গায়েত্রী দেবী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত ২৫ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।বেলা ১১টার দিকে গায়েত্রী দেবীর মরদেহ আনা হয় তাঁর কালীঘাটের বাসভবনে। সেখানেই মমতার আত্মীয়-পরিজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক জানান। আজই কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য হবে।